কামরুল হাসান:
কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ২৫পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ এক অভিযানে শুক্রবার(২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কলারোয়া পৌরসভা এলাকার মির্জাপুর গ্রাম থেকে ওই গ্রামের মরহুম রজব আলি মন্ডলের ছেলে মোস্তাফিজুর রহমানকে(৫০) ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ।
এ ঘটনায় আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রিমু।
