কামরুল হাসান:
কলারোয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৮ আগস্ট) সকালে জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহসভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রস্তুতিমূলক সভায় আগামী ১সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
