Tuesday, 1st September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনিতে নজরুল বর্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
আশাশুনিতে নজরুল বর্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আশাশুনিতে নজরুল বর্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

এস এম মোস্তাফিজুর রহমান:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন,সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিম,ইউআরসি ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাছুম বিল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী আফরোজ ফাতেমা এবং গীতা পাঠ করেন দিপালী রায় শ্রেয়া। পরে নবম শ্রেণির শিক্ষার্থী প্রিয় মল্লিক নজরুল সংগীত পরিবেশন করেন এবং শিক্ষক মুস্তাহিদুর রহমান কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন,সাহিত্য ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন,নজরুল শুধু বিদ্রোহের কবি নন,তিনি ছিলেন মানবতা,সাম্য ও অসাম্প্রদায়িকতার কবি। তাঁর সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মকে অন্যায়- অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। বক্তারা আরও বলেন-নজরুলের সাহিত্য ও সংগীত বাঙালির অসাম্প্রদায়িক চেতনা,মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে নজরুলের জীবনাদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সোহাগ আলম,আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম মোস্তাফিজুর রহমান,সহকারী শিক্ষক শরিফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।