Tuesday, 15th September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

কামরুল হাসান: 

কলারোয়া উপজেলার মানিকনগর গ্রামের বাসিন্দা মোঃ উজ্জ্বল হোসেন প্রতিপক্ষের বিরুদ্ধে ভিটাবাড়ি দখলচেষ্টা, একের পর এক মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার রাতে কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি মোঃ জিয়ারুল ইসলামের ছেলে এবং মানিকনগর গ্রামের (ডাকঘর: ধানদিয়া, থানা: কলারোয়া) বাসিন্দা।

লিখিত বক্তব্যে উজ্জ্বল হোসেন অভিযোগ করেন, একই গ্রামের তিন নারী ও কপিল উদ্দিন গাজী দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল ও মিথ্যা মামলার মাধ্যমে তাদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।

তিনি বলেন, নানার মৃত্যুর পর ওয়ারিশসূত্রে পাওয়া সম্পত্তিতে তারা দীর্ঘদিন মানিকনগর গ্রামে বসবাস করে আসছিলেন। কিন্তু অভিযুক্তদের নির্যাতনে বাধ্য হয়ে তারা নিজ বাড়ি ছেড়ে খোর্দ্দ বাজারে দাদার বাড়িতে আশ্রয় নিয়েছেন। তার অভিযোগ, অভিযুক্তদের মধ্যে একজন এখন কৌশলে তাদের মানিকনগরের ভিটাবাড়ি দখলের চেষ্টা চালাচ্ছেন।

উজ্জ্বল হোসেনের দাবি, ২০১৪ সালে তাদের বিরুদ্ধে একটি মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করা হলেও আদালতে তা প্রমাণিত হয়নি। এরপর গত ১৮ ফেব্রুয়ারি তাদের নামে আরেকটি মিথ্যা মামলা করা হয়, যাতে তারা বর্তমানে জামিনে আছেন। সবশেষ গত ৩০ আগস্ট সাতক্ষীরা আদালতে মারামারি, শ্লীলতাহানি, চুরি-ডাকাতি ও মারধরের অভিযোগ এনে আরেকটি মামলা দায়ের করা হয়, যা সম্পর্কে তারা কিছুই জানতেন না এবং আদালত থেকে কোনো নোটিশও পাননি বলে দাবি করেন। অথচ কোনো তদন্ত ছাড়াই ওই মামলায় ২ নম্বর আসামি হিসেবে তার মামা শামিনুর রহমানকে গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে সোনাবাড়িয়া বাজার থেকে কলারোয়া থানা পুলিশ আটক করে নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে উজ্জ্বল হোসেন অভিযোগ করেন, অভিযুক্তরা প্রকাশ্যে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা ও জখমের হুমকি দিচ্ছেন, যার ফলে তারা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি স্থানীয় প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি নিয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিজ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।