Friday, 18th September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত
কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

আলামিন ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের আওতায় উপজেলা পর্যায়ে ছয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কয়রা উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সংশ্লিষ্ট অংশীজন ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের সমন্বয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কমিটির মধ্যে সহযোগিতা এবং দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা পালনের বিষয়ে আলোচনা হয়।সুইজারল্যান্ডের সহায়তায় সিবিএম গ্লোবাল ডিজঅ্যাবিলিটি ইনক্লুশন ও এসডিসির অংশীদারত্বে পরিচালিত এ কর্মসূচি বাস্তবায়ন করছে কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চল এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন।

ডিআইডিআরএম কল প্রোগ্রামের প্রকল্প ব্যবস্হাপক জি এম রাজিব বিশ্বাসের সভাপতিত্বতে সভায় উপস্হিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার,সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আব্দুল আহাদ,উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সুকদেব কুমার সাধু,সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম, আকরাম হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবির,কারিতাস বাংলাদেশের উপজেলা কো-অটিনেটর হাসিবুল ইসলাম প্রমুখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।