Sunday, 20th September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনিতে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
আশাশুনিতে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

আশাশুনিতে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি:

আশাশুনিতে এসএসসি,দাখিল  ও সমমান পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় আশাশুনি সরকারি কলেজ অডিটরিয়ামে ইসলামী ছাত্রশিবির আশাশুনি উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
“মেধা সততা দেশ প্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন,ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় কলেজ সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। উপজেলা ছাত্রশিবির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ আঃ সালামের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বিশেষ মেহমান হিসাবে আলোচনা রাখেন,ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারী মেহদী হাসান,জেলা সভাপতি যোবায়ের হোসেন, জামায়াতে ইসলামী জেলা কর্ম পরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.আঃ সোবহান মুকুল,উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান, সাতক্ষীরা শহর শিবির সভাপতি মেহদী হাসান। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন,বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের শিক্ষক ও অভিভাবক সিরাজুল ইসলাম,সংবর্ধিত শিক্ষার্থী দীপ্তি সরকার (বদরতলা স্কুল),হাবিবা (বুধহাটা স্কুল) ও দিয়া (বদরতলা স্কুল)। অনুষ্ঠানে ৪৪ জন এ+ প্রাপ্ত সংবর্ধিত শিক্ষার্থীকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় কলেজ সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী তার বক্তব্যে বলেন,আজকের সুন্দর রেজাল্ট নিয়ে আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। বরং এইচএসসি, অনার্স,মাস্টার্স এবং ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্য অর্জন করতে হবে। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে,বরং স্বপ্ন সেটা যে স্বপ্ন দেখতে দেখতে ঘুমাতে পারেনা। তিনি ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের বিভিন্ন উদাহরণ টেনে বলেন,আমাদের গোল থাকতে হবে। গোল পুরন করতে হলে ছোট ছোট অবজেক্টিভ অর্জন করতে হবে। এজন্য সুনির্দিষ্ট প্লান থাকতে হবে। এজন্য দৈনিক,সাপ্তাহিক,ষান্মাসিক ও বার্ষিক প্লান ঠিক করে এগুতে হবে। উন্নত রাষ্ট্রে শিক্ষার্থীরা প্রচুর পড়ালেখা করে থাকে। শিক্ষার প্রয়োজনীয়তা ও উপকারীতা সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করে তিনি বলেন, শিক্ষার ৩টি উদ্দেশ্য রয়েছে-মানবিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ ও আদর্শিক মূল্যবোধ।

তিনি শিক্ষার্থীদেরকে পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তকের বাইরের বই পড়তে আহবান জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।