Saturday, 19th September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃ* ত্যু
কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃ* ত্যু

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃ* ত্যু

 

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ওই সময় ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবু বক্কর শেখের পুকুরের কাছে যায়। এক পর্যায়ে অসাবধানতাবশত তারা দুজনই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বিষয়টি প্রথমে স্থানীয় আকবর গাজীর স্ত্রী নাহার বেগমের নজরে আসে। তিনি শিশু দুটিকে পানিতে দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তারা মারা যায়।

ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।