এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের উত্তর বাইনতলা গ্রামে আকস্মিক ঘূর্ণিঝড়ে এলবেস্টার ও টিনের ছাউনি পাঁচটি কাঁচা ঘর লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে খোলা আকাশের নিচে পড়ার উপক্রম হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।
স্থানীয়রা জানান,রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যেই ঝড়ের তাণ্ডবে উত্তর বাইনতলা গ্রামে ডিসিআরকৃত জমিতে বসবাসকারী সাহেব আলী মোল্লা,দাউদ মোল্লা ও আইয়ুব আলী মোল্লা ৩ ভাইয়ের পাঁচটি কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়।
ঘরের চালা উড়ে যাওয়াসহ কাঠামোর বিভিন্ন অংশ ভেঙে পড়ে। এতে বসতঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পেয়ে বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং দুর্দশার কথা শোনেন।
পরে আব্দুল গফুর সানা তার নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন। আকস্মিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য স্থানীয়রা তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘর পুনর্নির্মাণ ও বসবাসের উপযোগী করে গড়ে তুলতে সরকারি ও বেসরকারিভাবে সকলের সহযোগিতা কামনা করেছে।
