শেখ শাহাজাহান আলী শাহিন:
সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি এবং নিয়মিত একাডেমিক কার্যক্রম পরিচালনার দাবিতে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলারোয়া মহিলা কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।
সভায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দীক, সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী, সদস্য অ্যাডভোকেট ইয়ারুল হক, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, অধ্যক্ষ মো. ফারুক হোসেন, অধ্যক্ষ মো. আব্দুল্লাহ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, আনারুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মো. ইসমাইল হোসেন, হারুন অর রশিদ বকুল, মো. আঃ মান্নান, শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, আবু সাঈদ, শেখ শাহাজাহান আলী শাহিন, নাট্যকর্মী জি.এম. সালাউদ্দিন ও গণমৈত্রী পরিচালক মো. মেহেদী হাসান।
বক্তারা সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকেই ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু এবং নিয়মিত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট কাজী আবদুল্লাহ আল হাবীব।
