Wednesday, 7th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কলারোয়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কলারোয়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • দুর্গাপূজা প্রস্তুতি সভা
    আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার:

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কলারোয়া থানার ওসি (তদন্ত) মোঃ হারুনর রশীদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আরিফুজ্জামান তুহিন, উপজেলা জামায়াতের আমির মোঃ কামরুজ্জামান এবং পৌর জামায়াতের আমির মোঃ ইউনুস আলী বাবু।

বক্তব্য রাখছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কলারোয়া উপজেলা শাখার সভাপতি প্রকাশ চন্দ্র হালদার

এসময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কলারোয়া উপজেলা শাখার সভাপতি প্রকাশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক দেবাশীষ দাস (দেবু), স্বপন কুমার পাল, নিশীত রায় চৌধুরী, প্রদীপ ঘোষ (ঝুনি), চয়ন কুমার কুন্ডু, সরজিত, জয়ন্ত কুমার পাল, শম্ভু মণ্ডল, নির্মল মণ্ডল, রঞ্জিত, দীপক ঘোষ ও অমিত চৌধুরী উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথি ও সুধীবৃন্দ

সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের এজিএম, বিজিবির কর্মকর্তা ওয়াহিদ ও মনির, ফায়ার সার্ভিস কর্মকর্তা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা, সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজামণ্ডপগুলোর বিভিন্ন প্রয়োজন ও প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।