
শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কপিলমুনি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আগামী ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার কলেজ চত্বরে অনুষ্ঠিত হবে।নবীনবরণ অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে রবিবার দুপুরে কপিলমুনি কলেজে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবীনবরণ অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।কলেজ সূত্রে জানা গেছে, নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম এমপির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও কপিলমুনি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার আলদিন নবীনবরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুল্লাহ বাহার।