Tuesday, 6th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা: আহত ১ হাসপাতালে, থানায় জিডি
কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা: আহত ১ হাসপাতালে, থানায় জিডি

কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা: আহত ১ হাসপাতালে, থানায় জিডি

​

​কয়রা (খুলনা) প্রতিনিধি: বিএম আলামিন

খুলনার কয়রায় বসতবাড়ির জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে মো. ফজর আলী (৩৬) নামের এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডি নং- ২৪৯ তারিখ: ০৫/১০/২০২৫।

​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবরা গ্রামের ফজর আলীর সাথে একই এলাকার রবিউল ইসলাম গাজী (৪৫), শহিদুল গাজী (২৫), জাহিদুল গাজী (৩২), এবং ফেরদাউস গাজী (২৫) বসতবাড়ির জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও শত্রুতা চলে আসছিল।

​এরই জেরে গত ৫ অক্টোবর (২০২৬) দুপুর আনুমানিক ১:০০ টার দিকে বিবাদীরা ভুক্তভোগীর বসতবাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ফজর আলী ঘর থেকে বের হয়ে গালিগালাজের প্রতিবাদ করলে ১ নং বিবাদী রবিউল ইসলাম তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন। অভিযোগে বলা হয়, রবিউল ইসলাম হাতে থাকা লোহার রড দিয়ে ফজর আলীর মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার ডান হাতের কনুইয়ের ওপর গুরুতর জখম হয়।

​পরবর্তীতে অন্যান্য বিবাদীরাও তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরে বিভিন্ন স্থানে ফোলা ও রক্তাক্ত জখম করে। এ সময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয় প্রত্যক্ষদর্শী নুর মোহাম্মদ খোকন (৪০) ও এছহাক আলী (৫০)-সহ আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

​পরে স্থানীয়দের সহায়তায় আহত ফজর আলীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

​এ বিষয়ে কয়রা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।