Wednesday, 4th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় খলসী হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য
কলারোয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় খলসী হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য

কলারোয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় খলসী হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য

ডেস্ক নিউজ:

সাতক্ষীরার কলারোয়ায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর উপজেলা পর্যায়ে সাফল্য অর্জন করেছে খলসী হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীরা। বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে তারা মাদরাসার সুনাম বয়ে এনেছে।

২ নভেম্বর (সোমবার) কলারোয়া মডেল মসজিদের হল রুমে অনুষ্ঠিত প্রযোগিতায় ‘ক’ গ্রুপে ক্বিরাত ও আজানে প্রথম স্থান অধিকার করেছে ভাদিয়ালি গ্রামের মো. সাদিক হোসেন শাওন বিন মনিরুজ্জামান। একই গ্রুপে বক্তৃতায় তৃতীয় স্থান অর্জন করেছে তুলসিডাঙ্গা গ্রামের মো. নাফিস হোসেন বিন মনিরুল ইসলাম।‘খ’ গ্রুপে আজান ও বক্তৃতা—উভয় বিভাগে প্রথম স্থান অর্জন করেছে ঝিনাইদহ গ্রামের এরফানুর রহমান বিন এসআই কামাল। এ ছাড়া বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে কাকডাঙ্গা গ্রামের মোসআব বিন আশরাফুজ্জামান।

অন্যদিকে, কবিতা আবৃত্তিতে প্রথম স্থান এবং রচনায় তৃতীয় স্থান অর্জন করেছে লাঙ্গলঝাড়া গ্রামের মো. তাহসানুল ফারহান বিন আজহারুল ইসলাম।

উপজেলা পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে এসব শিক্ষার্থী সাতক্ষীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করেছে।

তাদের এ সাফল্যে খলসী হাফিজিয়া মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। জেলা পর্যায়েও তারা কৃতিত্বের স্বাক্ষর রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।