
তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে জামে মসজিদের জায়গা জবরদখলের চেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মসজিদ কমিটি, ভুক্তভোগী এবং স্থানীয় মুসল্লীরা। শুক্রবার (৬ নভেম্বর) জুম্মার নামাজবাদে মসজিদ চত্তরে মসজিদ কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সেক্রেটারী মহিদুল ইসলাম, সহ সভাপতি আস ফারুকুজ্জামান, সহ সভাপতি আলহাজ্ব ফারুক হোসেন, ক্যাশিয়ার আব্দুল খালেক মোল্লা, জমিদাতা রাকিব বিল্লাহ রাজু ও আব্দুল খালেক প্রমুখ। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের ঈমাম হাফেজ ফরিদ উদ্দীন ও মুয়াজ্জিন আলহাজ্ব শওকাত হোসেনসহ প্রায় শতাধিক মুসুল্লি মানববন্ধনে অংশগ্রহণ করেণ। বক্তাগন পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবী করে বলেন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের বালিয়াডাঙ্গা গ্রামের পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের নামীয় ২৩ শতক যায়গার মধ্যে ১১শতক জমি দখলে আছে। বাকী ১২শতক জমি বিভিন্নজন অভিনব কৌশলে দখলে রেখে আত্মসাৎ করার পায়তারা চালাচ্ছে। বিশেষ করে বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মোসলেম আলী মোড়লের ছেলে মামলাবাজ লোকমান হাকিম মোড়ল, তার ছেলে আলতাফ হোসেন মোড়ল, আক্কাস আলী ও জিয়াদ আলী গং ন্যাক্কার জনক ভাবে মসজিদের নামীয় যায়গা দখলে নিতে মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে হয়রানী করছে। বক্তাগন মামলাবাজ ও মসজিদের যায়গা দখলের চক্রান্তকারী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের পুলিশ ও প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেণ।