Friday, 6th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ইউপি সদস্য মনোনয়নে বিএনপির ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
কলারোয়ায় ইউপি সদস্য মনোনয়নে বিএনপির ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

কলারোয়ায় ইউপি সদস্য মনোনয়নে বিএনপির ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

কামরুল হাসান:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় কলারোয়া পৌরসভা অডিটরিয়ামে কলারোয়া উপজেলার বারোটি ইউনিয়নের বিএনপিরসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন।

বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার বারটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে বিএনপি থেকে ইউপি সদস্য প্রার্থী মনোনীত করার জন্য উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। বাছাই কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব সাবেক যুবদল সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু। সদস্য আব্দুর রশীদ মিয়া, আশরাফ হোসেন ও আব্দুর রকিব মোল্লা।

এদিকে একই সভায় আগামী ৮ নভেম্বর সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করারও সিদ্ধান্ত নেয়া হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।