Friday, 6th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
রাজধানীর নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহণের আগুন
রাজধানীর নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহণের আগুন

রাজধানীর নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহণের আগুন

ডেক্স রিপোর্ট:

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহণের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবাশুক্রবার (৬ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে এ আগুন লাগে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। তবে ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না।

তবে বাসটিতে কী কারণে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।