Sunday, 15th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান ক্লাবের উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু বক্কর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের অপর উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহিল হাবিব।

শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, সহ-সভাপতি শামসুর রহমান লালটু ও এস এম জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মোজাফফর হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক মোর্তজা হাসান, প্রচার, ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক মিল্টন কবীর, নির্বাহী সদস্য এস এম ফারুক হোসেন, আহসান উল্লাহ ও আসাদুজ্জামান আসাদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। এ পেশার মর্যাদা সমুন্নত রাখতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত সততা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে সাংবাদিকদের কলারোয়ার সার্বিক উন্নয়ন এবং জনস্বার্থে কাজ করতে হবে।

তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকতার সুস্থ পরিবেশ বজায় রাখতে নবনির্বাচিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।