Sunday, 15th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
এমপি ইজ্জত উল্লাহর উদ্যোগে ১০ কোটি টাকার সড়ক উন্নয়ন শুরু হতে যাচ্ছে
এমপি ইজ্জত উল্লাহর উদ্যোগে ১০ কোটি টাকার সড়ক উন্নয়ন শুরু হতে যাচ্ছে

এমপি ইজ্জত উল্লাহর উদ্যোগে ১০ কোটি টাকার সড়ক উন্নয়ন শুরু হতে যাচ্ছে

মুহা. আসাদুজ্জামান ফারুকী:

সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর বিশেষ উদ্যোগে তালা ও কলারোয়া উপজেলায় ১০ কোটি টাকা ব্যয়ে ১৩টি গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ ও সংস্কার কাজ শুরু হতে যাচ্ছে।

এই প্রকল্পের মাধ্যমে দুই উপজেলার মোট ৭.২০৬ কিলোমিটার দীর্ঘ ১৩টি গ্রামীণ রাস্তার বেহাল দশা দূর হতে চলেছে। প্রকল্প সূত্রে জানা গেছে, এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর ঐকান্তিক প্রচেষ্টায় তালা উপজেলায় ৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১০টি এবং কলারোয়া উপজেলায় ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩টি সড়কের সংস্কার ও পাকাকরণের কাজ বাস্তবায়িত হবে। এর মধ্যে তালা উপজেলার নগরঘাটা, ইসলামকাটি, তেতুলিয়া, মাগুরা, খেশরা, তালা সদর, কুমিরা, সরুলিয়া ও জালালপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা এবং কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন, কলারোয়া পৌরসভা ও সোনাবাড়ীয়া ইউনিয়নের বেহাল সড়কগুলো এই উন্নয়নের আওতাভুক্ত রয়েছে। দীর্ঘদিন পর এলাকার যোগাযোগ ব্যবস্থার এই গুরুত্বপূর্ণ উন্নয়নে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা জানান, সড়কগুলোর সংস্কার কাজ শেষ হলে সাধারণ মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি এলাকার অর্থনৈতিক গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।