Tuesday, 17th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
শেরপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু
শেরপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু

শেরপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু

দৈনিক নতুন সূর্য ডেস্ক:বগুড়ার শেরপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বিপ্লব হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় মজুমদার ফুড প্রোডাক্টসের দক্ষিণ পাশের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিপ্লব উপজেলার চন্ডিপুর গ্রামের ফারুক আহম্মেদের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) রাতে ছোনকা এলাকায় মজুমদার ফুড প্রোডাক্টসের দক্ষিণ পাশের সীমানাপ্রাচীরসংলগ্ন মাঠে বিপ্লবের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় বিপ্লবের মা বিউটি খাতুন বাদী হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি জানান, সকালে ঘুম থেকে উঠে ছেলের ঘরে গিয়ে তাঁকে দেখতে পাননি।পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। একপর্যায়ে লোকমুখে জানতে পারেন, মজুমদার ফুড প্রোডাক্টসের দক্ষিণ পাশের সীমানাপ্রাচীরসংলগ্ন মাঠে তাঁর ছেলের মরদেহ পড়ে আছে।শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, মাঠে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় বিপ্লবের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর মাঝখানে বিদ্যুতের তারে পোড়ার মতো জখম দেখতে পান।এসআই তোফাজ্জল হোসেন আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মজুমদার ফুড প্রোডাক্টসের সীমানাপ্রাচীরে থাকা বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লবের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় শেরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।