অভিযানে ওই পরিত্যক্ত ঘর থেকে ৯০ কেজি ওজনের একটি বেলেপাথরের শিলাখণ্ড, ২০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের খণ্ড এবং ২০ কেজি ওজনের একটি শিবলিঙ্গের খণ্ডাংশ উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা তিনটি খণ্ডের ওজন ১৩০ কেজি।এ সময় ঘটনাস্থল থেকে মো. মোমিন ইসলামকে আটক করা হয়।আটক মোমিন ইসলাম (৪৪) রংপুরের পীরগঞ্জ উপজেলার কাকুরপাড়া গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।
উদ্ধার করা পাথরের খণ্ডগুলো প্রকৃতপক্ষে প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি না, তা নিশ্চিত করতে নওগাঁর বদলগাছী উপজেলায় অবস্থিত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশেষজ্ঞ দল উদ্ধার করা খণ্ডগুলো পরীক্ষা-নিরীক্ষা করে শনাক্তকরণের তথ্য সংগ্রহ করবে। এ জন্য প্রয়োজনীয় সনদ সংগ্রহের প্রক্রিয়ায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশেষজ্ঞ দলকে অবহিত করা হয়েছে এবং তাঁদের তলব করা হয়েছে।