Sunday, 22nd November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার-৫
আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার-৫

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার-৫

 

আশাশুনি প্রতিনিধি।।

আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলার একজন ও পরোয়ানাভুক্ত চারজনসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,আশাশুনি থানার মামলা নং-২৪(০৬)২৬-এর আসামি গোদাড়া গ্রামের মৃত আশরাফ সরদারের ছেলে মো.তছলিম রহমান বাচ্চু (৫২)। তিনি বাংলাদেশ কৃষক লীগের সাতক্ষীরা জেলা শাখার সক্রিয় সদস্য বলে থানা পুলিশ জানিয়েছে।
এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামিরা হলেন,লতাখালী গ্রামের মৃত লুৎফর রহমান গাজীর ছেলে মো.আব্দুল্লাহ গাজী,কচুয়া গ্রামের মো.জাহাঙ্গীর সরদারের ছেলে অবাইদুল্লাহ সরদার,বৈকারঝুটি গ্রামের মৃত জিতেন্দ্র নাথ ঘোষের ছেলে সন্তোষ কুমার ঘোষ এবং বসুখালী গ্রামের মৃত হাকিম আলী গাজীর ছেলে সিরাজুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানা ছিল। অভিযান শেষে তাদের রোববার (২২ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আশাশুনি থানা পুলিশ জানিয়েছে,অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।