Sunday, 22nd November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে জমি নিয়ে বিরোধ তিন ভাইকে হয়রানির অভিযোগে আদালতে মামলা
কালিগঞ্জে জমি নিয়ে বিরোধ তিন ভাইকে হয়রানির অভিযোগে আদালতে মামলা

কালিগঞ্জে জমি নিয়ে বিরোধ তিন ভাইকে হয়রানির অভিযোগে আদালতে মামলা

কালিগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে জমির মালিকানা ও ভোগদখল নিয়ে বিরোধের জেরে মৃত শেখ ফজলুল হকের তিন ছেলে শেখ সিরাজুল ইসলাম, শেখ রিয়াজুল ইসলাম ও শেখ মহিবুল্লাহর বিরুদ্ধে আদালতে সম্পুর্ণ হয়রানীকর মামলা দায়ের করা হয়েছে। মামলাটিকে হয়রানি মূলক দাবি করে তার প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

রবিবার (২২ নভেম্বর) বিকালে স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে শিক্ষক আমিমুল এহসানের সঙ্গে শেখ ফজলুল হকের পরিবারের জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। রেকর্ডীয় সম্পত্তিতে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে এ বিরোধ দেখা দেয় বলে সংশ্লিষ্টদের দাবি। ভুক্তভোগী শেখ সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাদের পরিবার দীর্ঘদিন ধরে এই জমি ভোগদখল করে আসছে। জমিটি নিয়ে ইউনিয়ন পরিষদ, বিএনপির পার্টি অফিস ও থানায় একাধিকবার সালিশ হয়েছে। আমাদের দাবি, সেসব সালিশে প্রতিপক্ষের বক্তব্য গ্রহণ যোগ্যতা পায়নি। এরপরও আমাদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করা হচ্ছে। আমরা চাই, জমির কাগজপত্র ও প্রকৃত দখলের বিষয়টি নিরপেক্ষ ভাবে যাচাই করে সুষ্ঠু সমাধান করা হোক। স্থানীয় কয়েক জনের ভাষ্য অনুযায়ী, উল্লিখিত জমি মৃত শেখ ফজলুল হক ও তাঁর পরিবার প্রায় ৬০ বছর ধরে ভোগ দখল করে আসছেন। বর্তমানে তাঁর তিন ছেলে ওই জমি ভোগ দখল করছেন বলেও দাবি করা হয়েছে। তবে দীর্ঘ দিনের দখল সংক্রান্ত এসব দাবির সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট ভূমি রেকর্ড ও অন্যান্য প্রমাণ যাচাই করা প্রয়োজন। জমির বিবরণ অনুযায়ী, রামনগর মৌজার জে.এল. নম্বর ২৪২, দাগ নম্বর ৩৪২ ও ৩৩৮ এবং খতিয়ান নম্বর ৫৫৫, ৫৪৮ ও ১৮২-এর আওতায় মোট ২২ শতক জমি নিয়ে বিরোধের কথা উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগীরা ২২শতক জমি নিয়ে শান্তি পূর্ণ ভাবে ভোগ দখল করে আছে। অথচ ধুরন্ধর আমিমুল হক স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে আদালত আর বিভিন্ন ছুটে ছুটে সিরাজুল গংদের অযথা হয়রানী করে বেড়াচ্ছে।
অপরদিকে এবিষয়ে আমিমুল এহসানের মুঠো ফোনে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন আমার রেকডিয় জমি দখলে নিতে আমি চেষ্টা করছি। বরং তারা আমাকে হয়রানী করছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।