তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ হতে ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় রবিবার (২২ নভেম্বর) বিকেল ৫টায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।পরবর্তীতে জব্দ বোটে তল্লাশি চালিয়ে ৫ টি ট্রলিং জাল, ১ টি আহরণ নিষিদ্ধ হাঙর ও ১০ টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ২০ জন জেলেকে আটক করা হয়।
উল্লেখ্য, অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে হাঙর, শাপলাপাতা মাছসহ বিভিন্ন বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ার পাশাপাশি সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ ব্যাহত হচ্ছে।পরবর্তীতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, প্রবাসী কল্যাণ শাখা, পর্যটন সেল কর্মকর্তাদের উপস্থিতিতে আটক বোটের প্রধান মাঝিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয় এবং ১৯ জন জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।জব্দ সামুদ্রিক মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের পরবর্তী আইনানুুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।