শামছুর রহমান লালটু:
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রানি সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ মুরাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচউদ্দিন, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ কামরুজ্জামান এবং পৌর জামায়াতের আমীর অধ্যাপক ডাঃ ইউনুচ আলী বাবু।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
