Saturday, 28th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-৩
আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-৩

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-৩

আশাশুনি প্রতিনিধি।।

সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলায় যুবলীগ নেতা এবং পরোয়ানাভুক্ত দুই আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,আশাশুনি থানার মামলা নং-০৭(০৯)২৬-এর আসামি গোদাড়া গ্রামের নজরুল ইসলাম গাইনের ছেলে ফরহাদ আহমেদ নয়ন (৪২)। তিনি ১নং শোভনালী ইউনিয়ন যুবলীগের সভাপতি। এছাড়া সিআর-১৬৬/২৪ (পাইকগাছা) মামলার আসামি বড়দল উত্তরপাড়া গ্রামের রাজ্জাক গাজীর ছেলে জামিরুল গাজী (৩৬) এবং এসসি-১৬২/১৬ মামলার আসামি কুল্যা গ্রামের আনছার মল্লিকের ছেলে ফারুখ হোসেন (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে,গ্রেপ্তারকৃত তিনজনকে বুধবার (২৫ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।