Thursday, 26th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
পরীক্ষার হলে বুকে ব্যথা, হাসপাতালে নেওয়ার পর শিক্ষার্থীর মৃত্যু
পরীক্ষার হলে বুকে ব্যথা, হাসপাতালে নেওয়ার পর শিক্ষার্থীর মৃত্যু

পরীক্ষার হলে বুকে ব্যথা, হাসপাতালে নেওয়ার পর শিক্ষার্থীর মৃত্যু

দৈনিক নতুন সূর্য ডেস্ক: চুয়াডাঙ্গায় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে বুকে ব্যথা অনুভব করার পর বিপ্লব হোসেন সাগর (২০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিপ্লব হোসেন সাগর জীবননগর উপজেলার সুবলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. রকিবুল ইসলাম শাহীন জানান, মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজ ফোন করে শিক্ষার্থী বিপ্লব হোসেন সাগর অসুস্থ হওয়ার খবর জানান।
চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট আগে সাগর হলে প্রবেশ করেন। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই তিনি বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত কলেজের হাসপাতালে পাঠানো হয়।এ সময় সাগরের দেওয়া অভিভাবকের ফোন নম্বরে যোগাযোগ করা হয়। পরে হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর জানানো হয়।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসির কাছে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।