
নিউজ ডেস্কঃ কলারোয় থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক শহিদুল সরদার(৪০) উপজেলাধীন মাদরা গ্রামের মৃত আজিবর সরদারের ছেলে।
সোমবার ভোরে নিজ বাড়ী থেকে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বুরহান উদ্দিন, এসআই (নিঃ) সুবীর কুমার ঘোষ, এএসআই(নিঃ) মোঃ কামাল হোসেন সহ সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বোতল ফেন্সিডিল সহ শহিদুল সরদারকে তার বসত বাড়ী থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।