বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাবনা পৌর নির্বাচনের ফল স্থগিত, পুনরায় ভোট গণনার নির্দেশ হাই কোর্টের
পাবনা পৌর নির্বাচনের ফল স্থগিত, পুনরায় ভোট গণনার নির্দেশ হাই কোর্টের

পাবনা পৌর নির্বাচনের ফল স্থগিত, পুনরায় ভোট গণনার নির্দেশ হাই কোর্টের

নতুন সূর্য ডেস্কঃ

পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিত করে এক মাসের মধ্যে পুনরায় ভোট গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ভোটের ফল প্রকাশের গেজেটের ওপর এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১০ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনির রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হাসান হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক ও নাহিদ সুলতানা যুথি। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

রিটের পক্ষের আইনজীবীরা জানান, পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরীফ উদ্দিন প্রধানকে ১২২ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছে। অথচ বিভিন্ন কেন্দ্রে ১২০০’র মতো ভোট বাতিল হয়েছে। এ ছাড়া ভোট গণনায় বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় মেয়র পদের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন নৌকা প্রতীকের প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনি। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিত করে পুনরায় গণনার নির্দেশ দেন। এছাড়া ভোটের ফল প্রকাশের গেজেটের ওপর এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরীফ উদ্দিন প্রধান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।