মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ ফান্ড বিষয়ক কর্মশালা
কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ ফান্ড বিষয়ক কর্মশালা

কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ ফান্ড বিষয়ক কর্মশালা

শেখ শাহাজাহান আলী শাহিন:

আজ মঙ্গলবার সকাল ১১টায় কলারোয়া পৌরসভা হলরুমে কলারোয়া মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং আমাদের কলারোয়া প্রকল্প,ও ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় “শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ ফান্ড বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার নব নির্বাচিত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রধান বক্তা ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ হামিদ,আরো উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা একাডেমী সুপারভাইজার তাপস কুমার দাস ও কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমানুল্লাহ আমান। আগামী ২২ শে মার্চ “বিশ্ব পানি দিবস” পালন উপলক্ষে আলোচনা ও প্রস্তুতি গ্রহন করা হয়। শিক্ষক ও ছাত্র ছাত্রীদের দিবস টি পালন ও সচেতনতা বৃদ্ধির কৌশল উপর গুরুত্বারোপ করে পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। আরো অংশ গ্রহন করেন সহ সুপার আয়নুদ্দীন আহমেদ,পার্বতী পাল, রোজিনা খাতুন,নাজনীন হাসিনা, ও শেখ শাহাজাহান আলী (শাহিন) সহ ঢাকা আহছানিয়া মিশনের পক্ষে ফিল্ড অর্গানাইজার সোহেল রানা বাবু, ও মো মাসুদ।আরো উপস্থিত থাকেন কলারোয়া পৌরসভার প্রকৌশলী অজিয়ার রহমান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।