
নতুন সূর্য ডেস্কঃ
কলারোয়ার গোয়ালচাতরে ৮ দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।উক্ত খেলায় সাতক্ষীরার ঝাউডাঙ্গার পাপন ট্রেডার্স টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ছয়ঘরিয়া ভলিবল টিম।
খেলা পরিচালনা করেন জি এম মাসুদ পারভেজ মিলন।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন টিমকে ৫ হাজার টাকা ও রানার্সআপ টিমকে ৩ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
গোয়ালচাতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাংবাদিক গোলাম রহমান, ভলিবল খেলোয়াড় সোহরাব হোসেন, এনামুল হক, সাইদুর রহমান, সাগর হোসেন, আবদুল হান্নান প্রমুখ।