
নতুন সূর্য ডেস্কঃ
আগামী ২৬ মার্চ ঢাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রুটে যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে। গতকাল বুধবার দুই দেশের রেল কর্মকর্তাদের বৈঠক শেষে এই তথ্য জানানো হয়। এটি হবে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের তৃতীয় রেল সেবা। প্রতি সোম ও বৃহস্পতিবার ট্রেনটি যাতায়াত করবে।আগামী ২৬ মার্চ রাজধানী ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাত্রীবাহী যে ট্রেন চালু করা হবে শিগগিরই সে ট্রেনের নাম ও টিকিটের মূল্য ধার্য করা হবে। ট্রেনটি হবে ১০ কামরার। ৯ ঘণ্টায় ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি রুটে এটি চলাচল করবে।