
চ
সাতক্ষীরায় কলারোয়া উপজেলা ইজিবাইক অটোরিকশা সাতক্ষীরা সদরে যেতে দিচ্ছে না বলে একটি অভিযোগ করে মিছিল বের করে কলারোয়া ইজিবাইক চালকরা।
শনিবার দুপুর ১২ টায় কলারোয়া থানা সবথেকে উপজেলা মুখে ইজিবাইক চালক এরা একটি মিছিল বের করে। এ সময় উপস্থিত ইজিবাইক চালকের অভিযোগ করে বলেন কিছু দালাল চক্র কলারোয়া উপজেলার কোন ইজিবাইকে সাতক্ষীরায় উড়তে দেওয়া হচ্ছে না।
সাতক্ষীরা জেলা সদরে সাতক্ষীরা জেলার অন্যান্য উপজেলার গাড়ি ইজিবাইক উঠতে পারলেও কলারোয়া উপজেলার কোন ইজিবাইক উড়তে দেয়া হচ্ছে না সাতক্ষীরা সদরে। এই ক্ষোভ থেকে মিছিলটি করে কলারোয়া ইজিবাইক চালকেরা এসময় কলারোয়া উপজেলার চালক আসাদ সাংবাদিকদেরকে জানান আমার মা একজন ক্যান্সার রোগী তাকে নিয়ে আমি হাসপাতাল এ জাচ্ছিলাম পথমধ্যে দালালচক্র আমার গাড়িটি থামিয়ে চাবি কেড়ে নেয় এতে করে আমার মা এবং আমার অনেক কষ্টে পড়তে হয়।
শ্রমিক ইউনিয়নকে 600 টাকা করে চাঁদা দেওয়ার পরেও এমন দূর্ভোগে পড়তে হচ্ছে ইজিবাইক চালকদের বলে দাবি করেন এই চালকেরা।
উপস্থিত অন্য এক চালক সাংবাদিকদেরকে জানান আমাদের পায়ের একমাত্র উৎস এই গাড়ি এই গাড়ির উপরে ভরসা করে আমাদের পরিবার আমাদের মা-বাবা-ভাই-বোন বসে থাকে আমাদেরকে যদি আয়-রোজগার বন্ধ করে দেয়া হয় তাহলে আমরা কি নিয়ে থাকবো? আমরা খাব কি? থাকবো কোথায়?
এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এই চালকেরা।
করোনা পরিস্থিতির কারণে কলারোয়া থানা পুলিশ এই মিছিলটি উপজেলা সম্মুখেই ছত্রভঙ্গ করে দেয়।
শনিবার সরকারি ছুটির কারণে কোনো প্রশাসনিক কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।