বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুলনা মেডিকেলে একদিনে শনাক্ত ৩৮, মৃত্যু ৪
খুলনা মেডিকেলে একদিনে শনাক্ত ৩৮, মৃত্যু ৪

খুলনা মেডিকেলে একদিনে শনাক্ত ৩৮, মৃত্যু ৪

নতুন সূর্য ডেস্কঃ

করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগের ১০ জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪২ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন চার জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তরের সূত্রটি বলছে, গতকাল সকাল আটটা পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২০২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৮৪৬ জন।
এদিকে, বিভাগে আক্রান্ত ও মৃত্যুবরণকারীদের মধ্যে অন্যান্য জেলার চেয়ে খুলনা  জেলা শীর্ষে রয়েছে। এ পর্যন্ত খুলনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৭১৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৩৯ জন।

 আক্রান্তের দিক দিয়ে সর্বনিম্নে রয়েছে মেহেরপুর জেলা। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯১ জন এবং মৃত্যুবরণ করেছেন গেছেন ১৭ জন। 
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশেদা সুলতানা বলেন, করোনায় সংক্রমণ দিন দিন বাড়ছে। করোনা থেকে মুক্ত থাকতে হলে মানুষকে সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই বলেও তিনি উলে­খ করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুহাস রঞ্জন হালদার বলেন, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবগত রাত ১২টা ১০মিনিটে একজন এবং গতকাল বৃহস্পতিবার দুপুর একটা ১০ মিনিটে আরও একজন মৃত্যুবরণ করেন। অর্থাৎ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এ হাসপাতালে গতকাল দু’জনের মৃত্যু হয়েছে। এরা হলেন খুলনা টুটপাড়া করের বাজার এলাকার বাসিন্দ রাশিদা বেগম (৭৪) ও যশোর সদরের ঘোপ সেন্ট্রাল রোডের বাসিন্দা সৈয়দ হাসান ইমাম (৮০)। রাশিদা বেগম করোনায় আক্রান্ত হয়ে ১৮ এপ্রিল এবং সৈয়দ হাসান ইমাম ১৭ এপ্রিল ভর্তি হয়েছিলেন

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।