মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পুলিশ চেকপোস্টে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ নিহত ২
পুলিশ চেকপোস্টে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ নিহত ২

পুলিশ চেকপোস্টে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ নিহত ২

তারেক মাহমুদ: বাগেরহাটের ফকিরহাটে খুলনা-বাগেরহাট মহাসড়কের লখপুর ইউনিয়নের খাজুরা এলাকায় শনিবার (১আগষ্ট) দুপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত। নিহতরা হলেন চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের নওশের তালুকদার এর পুত্র মজিবর তালুকদার (২৬) এবং কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের আবুল হাছান শেখের পুত্র রুহুল আমিন (৩০)। পুলিশ ঘাতক বাসের ড্রাইবারকে আটক করতে না পরলেও হেলপারকে আটক করতে সক্ষম হয়েছে।

প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায়, চিতলমারী থেকে খুলনায় কোরবানির গোস্ত বিতরণের জন্য যাচ্ছিলেন ঐ মোটরসাইকেল আরহী। খাজুরা এলাকায় কাটাখালী হাইওয়ে থানা পুলিশের টহলরত টিম গাড়ির কাগজপত্র চেক করার জন্য  তাদের দাঁড় করালে বিপরীত দিক থেকে আসা খুলনা-মোংলাগামী যাত্রীবাহী বাস দাড়িয়ে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহী দুইজন মৃত্যুবরণ করেন।

এই বর্বরোচিত দুর্ঘটনার জের ধরে পুলিশের সাথে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা চরমে ।

ঘটনা সংবাদ পেয়ে তৎক্ষণাৎ বাগেরহাট জেলা পুলিশ  সুপার পঙ্কজ চন্দ্র রায়, ফকিরহাট উপজেলা নিবাহী কমকর্তা তানভীর রহমান এবং লখপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আবুল হোসেন ঘটনা স্থলে এসে উত্তেজিত জনগনদের মাঝে ঘাতক বাসের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থার আশ্বাস দিয়ে   পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, ঈদের দিনে এমন বর্বরোচিত দূর্ঘটনা কাম্য নয়। আমরা দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনবো।

পরে নিহতদের ফকিরহাট মডেল থানায় প্রাথমিক সুরত হালের জন্য নেওয়া হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।