
ইউনুছ আলী,কপিলমুনিঃ পাইগাছার কপিলমুনি ও হরিঢালীতে অভিযান চালিয়ে ১৬০ পিচ ইয়াবাসহ সিরাজ গাজী(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে পাইকগাছা উপজেলার বাতিখালি গ্রামের সিদ্দিক গাজীর ছেলে।
এ বিষয়ে হরিঢালী পুলিশ ফাঁড়ির ইনচার্জউপ-পরিদর্শক(এসআই) মনিরুজ্জামান হাজরা বলেন, শুক্রবার দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে হরিঢালী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের গোলাবাটী মোড়ে অবস্থান করি। এসময় অপরিচিত এক ব্যাক্তির গতিবিধি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করি। এক পর্যায় তার দেহ তল্লাশি করে একটি পলিথিনের কাগজে মোড়ানো ১৬০ পিচ ইয়াবা উদ্ধার করি ।ধারণা করা হচ্ছে সিরাজ গাজী তালা উপজেলার এক ব্যাক্তির নিকট থেকে মাদক নিয়ে শ্রীমন্তকাটি খেয়াঘাট হয়ে নিজ গন্তব্য পাইকগাছা যাওয়ার জন্য গোলাবাটী মোড়ে অবস্থান করছিল।
এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।