মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় ১ কেজি গাজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় ১ কেজি গাজাসহ দুই যুবক আটক

পাইকগাছায় ১ কেজি গাজাসহ দুই যুবক আটক

ইউনুছ আলী,পাইকগাছাঃ পাইকগাছা থানা পুলিশ এক কেজি গাজাসহ দুই যুবককে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাড়ুলীতে অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে এমন খবর পেয়ে থানার ওসি এজাজ শফির নির্দেশনায় এসআই নিমাই চন্দ্র কুন্ডু, এএসআই রোকনুজ্জামান ও জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাড়ুলী দাশ পাড়া পদ্মপুকুর মন্দির সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা সদরের আগরদাড়ী কারিকর পাড়া এলাকার মৃত ময়নুদ্দীন মোল্যার ছেলে মাহফুজ মোল্যা (২৭) ও একই এলাকার রুহুল আমিন এর ছেলে কামরুজ্জামান (২৭) কে ১ কেজি গাজাসহ হাতে নাতে আটক করে।
ওসি এজাজ শফি জানান এ ঘটনায় এসআই নিমাই কুন্ডু বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে যার নং-০৮, তাং-০৭/০৮/২০। আটক ২ আসামীকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।