
শেখ জিকু আলমঃ
খুলনার ইকবাল নগর সংলগ্ন ১১,কেডিএ এভিনিউ লায়ন্স চক্ষু হাসপাতালের পাশের চতুর্থতলা বাড়ীর করিমাবাদ সি কলোনীর দ্বিতীয় তলার ভাড়টিয়া। রেন্টেকার ড্রাইভার শহিদুল ইসলামের স্ত্রী শ্রাবনী আজ দুপুরে রান্না করার সময় গ্যাস শেষ হয়ে যায়। নতুন গ্যাস এনে লাগানোর সময় গ্যাস লিক হয়ে মারাত্মক দগ্ধ হয়। রান্না ঘরের আগুন ছড়িয়ে পড়লে স্থানীরা টুটপাড়া ফায়ার সার্ভিস কে খবর দেয়। পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা জানান আুগুন রান্না ঘরে প্রচন্ড বেগে জ্বলতে থাকে। এ সময়ে শ্রাবনী রান্না ঘর থেকে বেরিয়ে আসে।পরবর্তীতে সে ফায়ার সার্ভিস আসার আগেই জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এক পর্যায়ে সে মারাত্মক দগ্ধ হয়ে রান্না ঘরে পড়ে থাকে। স্হানীয় পার্শ্ববর্তী বাড়ীর ভাটিয়া জানান আগুনে মারাত্বক দগ্ধ হয়ে তার শ্বাসনালীসহ শরীরের অধিকাংশ পুড়ে সে তাৎক্ষনিক মৃত্যু বরন করে। পরে তাকে হাসপাতালে নেয়া হয় বলে জানান স্থানীয় ভাড়াটিযারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরবর্তী আর কিছু জানা যায়নি।