বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ইমাম কল্যান তহবিলে ১ লক্ষ ৫০ হাজার টাকা হস্তান্তর করলেন বাগেরহাট জেলা প্রশাসক
ইমাম কল্যান তহবিলে ১ লক্ষ ৫০ হাজার টাকা হস্তান্তর করলেন বাগেরহাট জেলা প্রশাসক

ইমাম কল্যান তহবিলে ১ লক্ষ ৫০ হাজার টাকা হস্তান্তর করলেন বাগেরহাট জেলা প্রশাসক

শেখ মারুফ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার (২০ মে) সকালে ইমাম কল্যান তহবিলে এক লক্ষ ৫০ হাজার টাকা হস্তান্তর করেন জেলা প্রশাসক আ. ন. ম. ফয়জুল হক।

তিনি জানান আমরা বাংলাদেশের সকল মুসুল্লি কোনও না কোনও মসজিদে ইমামের পেছনে নামাজ পরি । দু একটি মসজিদ ছাড়া অধিকাংশ মসজিদের ইমামদের মাসিক বেতন নগন্য । সাধারণত মুসুল্লিদের অনুদান, সদকা অথবা সাহায্য দিয়ে তাদের বেতন নির্বাহ হয় । ৩০-৪০ বছর ইমামতি শেষে একজন ইমাম যখন একটি মসজিদ ছেড়ে চলে যায় তখন একটা টাকা হাতে নিয়েও সে বাড়ী যেতে পারেনা । কি নিদারুন কষ্টে কাটে তার বৃদ্ধ জীবন ! এ বিষয়টা মাথায় রেখে এ জেলায় যোগদানের ১৫ দিনের মাথায় জেলার সকল ইমামদের নিয়ে সভা করে একটি ইমাম কল্যান তহবিল গঠন করেছিলাম ।

তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম এ তহবিলে মাসে মাসে ১০ হাজার টাকা অনুদান দেব এবং ধনাঢ্য ব্যক্তিবর্গের সহায়তায় তহবিল বৃদ্ধিতে সহায়তা করব । তারই ধারাবাহিকতায় গতকাল (২০ মে) জেলা ইমাম সমিতির নেতৃবন্দের হাতে এক লক্ষ ৫০ হাজার টাকা তুলে দেয়া হয় । (একজন নাগরিকের অনুদানের ১ লক্ষ টাকা সহ)।

তিনি জানান, আসন্ন জেলা প্রশাসক সম্মেলনে মসজিদের ইমামদের জন্য করনীয় নির্ধারণ সংক্রান্ত একটা প্রস্তাব কেবিনেটে ইতমধ্যে আমি প্রেরন করেছি । আগামী রোববার নতুন জেলা প্রশাসকের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাব । তার আগে এ কাজটি করতে পেরে কিছুটা স্বস্তি অনুভব করছি ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।