বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আলোচিত সেই জেবুন্নেসা বিরোধী সংবাদ ঠেকাতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি
আলোচিত সেই জেবুন্নেসা বিরোধী সংবাদ ঠেকাতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি

আলোচিত সেই জেবুন্নেসা বিরোধী সংবাদ ঠেকাতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি

নতুন সূর্য ডেস্কঃ

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমকে নিয়ে সংবাদ ঠেকাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত বুধবার (১৯ মে) তথ্য মন্ত্রণালয়কে এ বিষয়ক চিঠি দেওয়া হয়। এর আগে, সাংবাদিক রোজিনা ইসলামকে আটক ও হেনস্তার ঘটনায় আলোচলায় চলে আসেন কাজী জেবুন্নেসা বেগম।

তথ্য মন্ত্রণালয়কে পাঠানো সেই চিঠিতে বলা হয়, রাষ্ট্রের একজন কর্মকর্তা এবং সাধারণ নাগরিক হিসেবে এতে তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও পেশাগত জীবনের মর্যাদাহানি হচ্ছে। এ কারণে অনতিবিলম্বে বিষয়টি সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে কাজী জেবুন্নেসা বেগম, অতিরিক্ত সচিব সম্পর্কে অসত্য সংবাদ, ছবি বা ভিডিও ক্লিপ প্রচার করা থেকে বিরত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।প্রসঙ্গত, সাংবাদিক রোজিনা ইসলামকে আটক ও হেনস্তার ঘটনায় নিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। তার দেশে বিদেশে একাধিক বাড়ি রয়েছে বলে প্রচার করা হচ্ছে। আর তিনি দুর্নীতির মাধ্যমে সেগুলোর মালিক বলে অভিযোগ উঠেছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।