মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরার তালায় মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার
সাতক্ষীরার তালায় মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরার তালায় মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

নতুন সূর্য ডেস্কঃ

সাতক্ষীরার তালায় রুপালি (৪০) নামের এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী।

শুক্রবার (২১ মে) ভোরে বাড়ির পাশের একটি আম গাছে ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। তার মৃত্যুটি রহস্যজনক বলে জানান এলাকাবাসী।

জেঠুয়া গ্রামের সোররাফ সরদারের ছেলে সুমন সরদার জানান,কে বা কারা তাকে হত্যা করে আম গাছে ঝুলিয়ে রেখে গেছে ধারণা করছে এলাকাবাসি। তবে নিহত রুপালির ভাই শাহিনুর ইসলাম মৃত্যুর কারন বলতে পারেনি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল বলেন, ‘বিষয়টি রহস্যজনক, তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।