মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালীগঞ্জে ছাত্রী অপহরণ মামলায় যুবক গ্রেফতার
কালীগঞ্জে ছাত্রী অপহরণ মামলায় যুবক গ্রেফতার

কালীগঞ্জে ছাত্রী অপহরণ মামলায় যুবক গ্রেফতার

নতুন সূর্য ডেস্কঃ

সাতক্ষীরার কালিগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের মামলায় দিদারুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার মৌতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দিদারুল ইসলাম শ্যামনগর উপজেলার দেউলিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক ওহিদুর রহমান জানান, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে গত ১৯ মে সন্ধ্যার দিকে অপহরণ করে নিয়ে যায় শ্যামনগর উপজেলার দেউলিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম। পরবর্তীতে ঐ মাদ্রাসা ছাত্রীর পিতা থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্রধরে শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মৌতলা এলাকা থেকে আসামি দিদারকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, অপহরণ মামলায় গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।