বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

নতুন সূর্য ডেস্কঃ

রাজধানীর কদমতলীতে আরাফাত ইয়াছিন (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আরাফাত শনির আখড়া আয়েশা মোশারফ মার্কেটে একটি কাপড়ের দোকানে কাজ করতো।

বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৮ মে) সকাল ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত আরাফাতের ভাই আব্দুল হাই সোহেল জানান, গত রোজার ঈদের আগে এলাকায় ক্রিকেট খেলা নিয়ে সিনিয়র জুনিয়র নিয়ে দ্বন্দ্ব হয়। সেই জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শনির আখড়া আরএস সুপার টাওয়ারের সামনে শুভ ও প্রিন্সসহ ১৫ থেকে ২০ জন আরাফাতকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। 

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের বুক, পিঠসহ শরীরের কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।