
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ৩টি ইউনিয়নে জেলা প্রশাসকের নির্দেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত থেকে উপজেলার কেঁড়াগাছি, সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়নের সদস্য ও চেয়ারম্যানবৃন্দ, বিজিবি প্রতিনিধি, শিক্ষক, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করেন।
উক্ত অনুষ্ঠানে সীমান্তবর্তী এ সকল ইউনিয়ন দিয়ে অবৈধভাবে কেউ যেন ভারত-বাংলাদেশে যাতায়াত করতে না পারে সেজন্য বিজিবি’র পাশাপাশি সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। একই সাথে অবৈধ মানবপাচারের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু দিক নির্দেশনা মূলক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এর আগে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর নির্দেশনায় উক্ত তিনটি ইউনিয়নে আজ ২ জুন,২০২১ থেকে তিনটি বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
যার মধ্যে রয়েছে উক্ত তিনটি ইউনিয়নে সন্ধ্যা ৭ টার পর ঔষধের দোকান ব্যতীত অন্যান্য সকল দোকানপাট বন্ধ থাকবে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। স্বাস্থ্যবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তির আওতায় আনা হবে।

