
সেলিম খান:
সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ সবজি বাজার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫) জুন সকাল ১১ টায় কৃষি অফিসের সামনে ভ্রাম্যমাণ সবজি বাজার উদ্বোধন করেন কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো : রফিকুল ইসলাম। এ সময় পাঁচটি ভ্যানগাড়িতে কৃষি অফিসে নিজস্ব অর্থায়নে ডাটা শাক, পুঁই শাখ,লাল শাক, আলুর, মিষ্টি কুমড়া,কাঁচা ঝাল দিয়ে উদ্বোধন করা হয়।
এসময় কৃষি অফিসার সকল উদ্যোক্তাদের উদ্দেশ্য করে বলেন, করোনা আপনাদের নিজেদের কে সতর্ক থাকতে হবে এবং মানুষকে সেবা দিয়ে যেতে হবে নিজের সুরক্ষা আগে কথাটা মাথায় রেখে কাজ করতে হবে। করোনাকালীন মধ্যে প্রত্যেকে যেন সেবা পায় সে উদ্দেশ্যে মোবাইল নাম্বার দিয়ে দেয়া হয়েছে সকলকে মোবাইরে যোগাযোগ করে সবজি ক্রয় করতে পারে।
সে সময়ে ভ্রাম্যমাণ সবজি বাজার থেকে কিনতে আসা ক্রেতারা মহৎ একটি পরিকল্পনা বলে উল্লেখ করেন। অনলাইনের মাধ্যমে সবজি বাজার পরিচালনা করার দাবিও রাখেন ক্রেতারা।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি উপ-সহকারি অফিসার আবির হোসেন সহ কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।