বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় স্ত্রী ও ছেলের পিটুনিতে পা ভাঙলো এক ব্যক্তির,গ্রেফতার ২
পাইকগাছায় স্ত্রী ও ছেলের পিটুনিতে পা ভাঙলো এক ব্যক্তির,গ্রেফতার ২

পাইকগাছায় স্ত্রী ও ছেলের পিটুনিতে পা ভাঙলো এক ব্যক্তির,গ্রেফতার ২

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা)প্রতিনিধিঃ

খুলনার পাইকগাছায় স্ত্রী ও সন্তানের পিটুনিতে রুস্তম আলী (৫০) নামে এক ব্যক্তির পা ভেঙ্গেছে। ঘটনায় মা ও তার ছেলেকে আটক করেছে পুলিশ। আহত রুস্তমকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে শনিবার ( ১২ জুন) রাতে পাইকগাছার রাড়ুলিতে।
এলাকাবাসী জানায়, উপজেলার রাড়ুলী গ্রামের রুস্তম আলী আলীকে পারিবারিক কলহের জেরে শনিবার রাতে তার স্ত্রী শাহেদা বেগম(৩৮) ও ছেলে বাদশা (১৯) বেধড়ক পিটিয়ে পা ভেঙ্গে দেয়।
খবর পেয়ে পাইকগাছা থানার এএসআই গোলাম রসুল সংগীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে শাহেদা (৩৮) ও তার ছেলে বাদশা (১৯) কে গ্রেফতার করেন। এসময় আহত রুস্তমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।