শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
মোড়েলগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড,প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি
মোড়েলগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড,প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি

মোড়েলগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড,প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি

মোঃ আজিজুল ইসলাম অমি, বাগেরহাট সদর প্রতিনিধিঃ

বাগেরহাটের মোড়েলগঞ্জ নব্বইরশি বাসষ্ট্যান্ডে আজ (১৬ জুন) সকালে এক ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। এতে ৩ টি দোকান আংশিক এবং ৭ টি দোকান সম্পূর্ন পুড়ে ভস্মিভূত হয়েছে । এতে দোকান ও মালামাল পুড়ে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নব্বইরশি বাসষ্ট্যান্ডের বালির রাস্তার দিকে সকাল ৭ টার দিকে একটি দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তে মধ্যে অগ্নিকান্ড চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অগ্নিকান্ডের ঘটনাটি মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসকে জানায়। মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের নিরলস প্রচেষ্টা চালিয়ে ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

অগ্নিকান্ডে লাল মিয়ার মুদি দোকান, জুয়েল হাওলাদারের কসমেটিক্স দোকান, মতিন আকনের চায়ের দোকান, পান্না চাপরাশির মুদি দোকান, দুলাল শীলের সেলুন, মোস্তফা শেখের ফলের দোকান, আবুবকর সিদ্দিকের মুদি দোকান, মহরত তালুকদারের ফলের দোকান, শাহীন শেখের ফলের দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে জাকির হোসেন মিলনের কসমেটিক্স ও মুদি দোকান । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মুদি দোকনের মালিক পান্না চাপারাশির।এক দিকে চলছে মহামারি করোনা ভাইরাস এরমধ্যেই তাদের সহায় সম্বলটুকু হারিয়ে তারা দিশেহারা হয়ে অঝোরে কেঁদেছে দোকান মালিকরা।

ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ জানান, এ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।