
শেখ মারুফ হোসেন,বিশেষ প্রতিবেদকঃ
সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন পরিষদে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।
আজ (১৭ জুন) বৃহস্পতিবার বেলা ১ টার দিকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ২০২০-২০২১ অর্থ বছরের এলজিএস পি-৩ বরাদ্দ থেকে গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন।এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব নাসরিন আক্তার, ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় স্বাস্থ্যবিধি মেনে ৪ জন ছেলে ও ৬ জন মেয়ে শিক্ষার্থীর মাঝে মোট ১০ টি সাইকেল বিতরণ করা হয়।
