বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় লকডাউনের প্রথম দিনেই কঠোর অবস্থানে প্রশাসন
পাইকগাছায় লকডাউনের প্রথম দিনেই কঠোর অবস্থানে প্রশাসন

পাইকগাছায় লকডাউনের প্রথম দিনেই কঠোর অবস্থানে প্রশাসন

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা(খুলনা) প্রতিনিধি :-

কড়াকড়ি কত প্রকার তা পাইকগাছার মানুষ কিছুটা উপলব্দি করেছেন। মঙ্গলবার সকাল থেকে সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী লকডাউন কার্যকর করতে সর্বদা মাঠে ছিলেন।

জরুরী পরিসেবা বাদে সকল দোকান-পাট বন্ধ ছিল। এর পরেও কিছু-কিছু দোকান মালিকরা সুযোগের অপেক্ষায় ছিল এমনটাই লক্ষ্য করা গেছে। সকালে লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী মাঠে রয়েছেন। এদিকে লকডাউন উপেক্ষা সহ স্বাস্থ্য বিধি অমান্য করায় মৎস্য কাটা থেকে ওসি মোঃ এজাজ শফীর নেতৃত্বে থানা পুলিশ ১৮ ব্যক্তিকে আটক করেন।

পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এদিকে করোনা পরিস্থিতিতে লকডাউন কালে নিয়ম ভেঙ্গে মটরসাইকেল চালানোর অভিযোগে থানা সহ ক্যাম্প পুলিশ একাধিক মটর সাইকেল জব্দ করেছেন। অন্যদিকে লকডাউন কড়াকড়ি করতে ব্রীজ পয়েন্ট সহ বিভিন্ন স্থানে পুলিশ চেক পোষ্ট বসিয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।