
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলিমুর রহমানের আয়োজনে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেককাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৩ জুন) বিকাল ৫ টায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা আওয়ামীলীগের কার্য্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সংগ্রাম ও উন্নয়ন অর্জনে গৌরবদীপ্ত পথচলার ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী সদস্য আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), সাধারন সম্পাদক আলিমুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কলারোয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু,নব-নির্বাচিত কাউন্সিলর যুবনেতা শফিউল আলম শফি, আসাদুজ্জামান তুহিন।
উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল মান্নান, যুগীখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য এরশাদ আলী, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আমজাদ হোসেন ও মাস্টার আসাদ, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক সরদার জিল্লুর, কলারোয়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ রাজু রায়হান, ৭নং চন্দপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ডালিম হোসেন, সাংবাদিক মোঃ জুলফিকার আলী, সাবেক ছাত্রনেতা সরদার ইমরান হোসেন, আওয়ামী লীগ নেতা নাসির, আওয়ামী লীগ নেতা আজিজুল, আওয়ামী লীগ নেতা মনি প্রমুখ।