
মোঃ আজিজুল ইসলাম অমি, বাগেরহাট সদর প্রতিনিধি:
বাগেরহাটে মোড়েলগঞ্জে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা মাঠে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মল হক মোজাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী শুভংকর মন্ডল প্রমুখ। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে পাঠানো প্রধানমন্ত্রীর উপহার ৫৩ জনকে ২ বান করে মোট ১০৬ বান ঢেউটিন ও হতদরিদ্র প্রতিজনকে ৬ হাজর টাকার চেক তুলে দেওয়া হয়।